ঢাকাWednesday , 14 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিককে হুমকির প্রতিবাদে মেহেরপুর জেলা প্রেসক্লাবে জরুরী সভা

Mahamudul Hasan Babu
October 14, 2026 2:10 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দুকে পিঠের ছাল তুলে নেয়ার হুমকি অশালীন গালাগাল ও তার ছবি ব্যবহার করে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে জরুরী সভা  অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রেসক্লাবে জরুরী সভায় সভাপতিত্ব করেন  তোজাম্মেল আযম।

সম্প্রতি দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় প্রকাশিত ‘মেহেরপুরে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতি:” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই ক্ষেপে ওঠেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভেকেট কামরুল হাসানের ভাই রাকিবুল ইসলাম রিপন। রাগান্বিত হয়ে সাংবাদিক মাহাবুব চান্দুকে   মোবাইলে কল করে শুয়োরের বাচ্ছা তুই কোথায় আছিস বল তোর পিঠের ছাল তুলে নেবো বলে হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে মেহেরপুরের সাংবাদিকদের মধ্যে তিব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। পরবর্তীতে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

হুমকিদ্বাতা রাকিবুল ইসলাম রিপন  ও তার অনুসারিদের ফেসবুকে সাংবাদিক মাহাবুব চান্দুর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথাবার্তা লিখে পোস্ট দিতে থাকেন। পরে বিষয়টি নিয়ে রিপনের স্ত্রীসহ   জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান ঘটনার বিষয়টি ক্ষমা দৃস্টিতে দেখার অনুরোধ করলেও রিপনের দেয়া ফেসবুক পোস্ট অব্যাহত থাকে। এবিষয়ে  মেহেরপুর জেলা প্রেসক্লাব এক জরুরী সভার আয়োজন করে। সভায় রিপনের হুমকি উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন গণমাধ্যম কর্মীরা। সংবাদপত্রে দেশ ও সমাজের অনিয়ম দুর্নীতি ও নানা অসংগতি তুলে ধরায় একজন সাংবাদিকের দায়িত্ব। তখন সাংবাদিককে হুমকির বিষয়টি স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা মনে করেন সচেতন মহল। এছাড়াও  রাকিবুল ইসলাম রিপনের বক্তব্যে সরকারের ভাবমূর্তি নস্ট হচ্ছে বলেও মনে করেন সাংবাদিকরা। একজন অনুসন্ধানি ও স্বচ্ছ স্পষ্টভাষী  সাংবাদিক মাহাবুব চান্দুকে নিয়ে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে তা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসুচী নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে আলোচনা সভায়।