ঢাকাWednesday , 14 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক হতে হবে –এমপি পিনাক।

Mahamudul Hasan Babu
October 14, 2026 2:04 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক শিক্ষকদের আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি মানবিক ও দায়িত্বশীল হতে হবে। শিক্ষকদের আমি সম্মান করি। শিক্ষকেরা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বুধবার সকালে দিনাজপুরের বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীন চন্দ্র সরকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ জামান, দিনাজপুর পিটিআই এর সুপারিনটেনডেন্ট যুথিকা রানী দাস, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজা জেসমিন এবং উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিসসহ শিক্ষার্থীদের মধ্যে অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অবসরগ্রহণকারী প্রধান শিক্ষক অধীন চন্দ্র সরকারের কর্মজীবনের অবদান স্মরণ করা হয়। বক্তারা তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবসরজীবনের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।