ঢাকাWednesday , 14 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ ধরা পড়লেন ছাত্রদল নেতা; এক দিনের কারাদণ্ড

Mahamudul Hasan Babu
October 14, 2026 3:14 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর আত্রাইয়ে মাদকদ্রব্যসহ ধরা পড়া শাকিল হোসেন নামের এক ছাত্রদল নেতাকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আরও দুজনকে একই মেয়াদে সাজা দেওয়া হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ছাত্রদল নেতা শাকিল হোসেন উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে এবং আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। দণ্ডপ্রাপ্ত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এদিকে মাদকদ্রব্যসহ আটক হওয়ার পর প্রচলিত আইনে নিয়মিত মামলা না দিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা হওয়ায় স্থানীয়দের মনে নানা প্রশ্ন দেখা দেয়। অভিযোগ উঠে, ছাত্রদল নেতা হওয়ায় একদিনের সাজা দেওয়া হয়েছে।
বিভিন্ন সূত্র জানায়, নওগাঁ মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দুপুরের দিকে আত্রাই উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্রিজ এলাকায় তিনজনের কাছে গাঁজা পাওয়া যায় এবং তাদেরকে আটক করা হয়। পরে সন্ধ্যার দিকে তাদের তিনজনকেই একদিন করে কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন দোহা মুঠোফোনে কালবেলাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে নওগাঁ জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম মুঠোফোনে কালবেলাকে বলেন, ‘অভিযান চালিয়ে তিনজনকে ধরা হয়েছিল। তাদের কাছে গাঁজা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে একদিন করে কারাদণ্ড দিয়েছেন।’