মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামাস্থ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের শ্রীমতি ইন্দিরা গান্ধী রেডক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের কনফারেন্স রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন চৌধুরী রেজাউল হক মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাসুদ হাসান খান কিজিল
বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন।
পরিচালনা পর্ষদের সদস্য সচিব ডাঃ লিংকু কুমার বিশ্বাসের পরিচলনায় এবং শিকদার মিজানুর রহমান টোগর, হেমায়েত হোসেন জঙ্গি,মোঃ আসাদুজ্জামান খাজা, মোঃ আমিনুল ইসলাম ইকবালের সার্বিক সহযোগিতায় এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য প্রফেসর ডাঃ আলিমুজ্জামান, মাগুরার ইউনিট লেবেল অফিসার মোঃ উবাইদুল ইসলাম পারভেজ, বিশিষ্ট সমাজ সেবক আলীম খান, জোয়ার্দার শাহ আলম তুফানসহ আরো অনেকে।।
