ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে জমি দখলের চেষ্টা, ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ

Mahamudul Hasan Babu
October 15, 2026 4:07 pm
Link Copied!

এস এম জহিরুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে ৫০ বছর ধরে ভোগদখলে থাকা জমি জবরদখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি, হাজী জায়েদ আলী ফকির ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুর ও যাতায়াতের রাস্তা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আব্বাস ফকির ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৩ অক্টোবর রাতে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে ভুক্তভোগী চার পরিবারের পক্ষে এসব অভিযোগ করেন মো. মাজেদুল ইসলাম মদিন ফকির। তিনি তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য।

লিখিত বক্তব্যে মদিন ফকির অভিযোগ করেন, গত ১৩ অক্টোবর ভোর ৫টার দিকে আব্বাস ফকিরসহ ৫০ থেকে ৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে প্রবেশ করে জবরদখলের চেষ্টা করেন। বাধা দিতে গেলে তাঁদের কাছে পুনরায় এক কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়। প্রাণভয়ে তাঁরা ঘটনাস্থল থেকে সরে যান।

তিনি আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে হাজী জায়েদ আলী ফকির ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে এবং চলাচলের রাস্তা দখলের চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, জমির মূল মালিকদের প্রাপ্য অংশের চেয়ে ১২ দশমিক ০৫ শতাংশ বেশি জমি বিক্রি করা হয়েছে। এ ছাড়া ২০২৬ সালে ফারুক আহম্মেদের ভগ্নিপতি শফিকুল ইসলাম ওই জমির একটি অংশ রেজিস্ট্রি দলিলমূলে ক্রয় করেন।

মদিন ফকির বলেন, তাঁরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির প্রকৃত মালিকানা ও দীর্ঘদিনের ভোগদখল যাচাই করে ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চান তাঁরা।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্বাস ফকিরের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি, মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।