ঢাকাFriday , 16 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ১৬ মন্দিরে দেড় কোটি টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Mahamudul Hasan Babu
October 16, 2026 2:35 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। মন্দিরগুলোর উন্নয়ন, সংস্কার ও ধর্মীয় কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এই অনুদান প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বোদা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব অনুদানের বরাদ্দপত্র বিতরণ করেন মন্দির পরিচালনা কমিটির কাছে।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালনের ঘোষণা দেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ একসঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অনৈক্য সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করলে সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।
অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, বোদা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।