ঢাকাFriday , 16 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে এনসিপির নতুন উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 16, 2026 2:44 pm
Link Copied!

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: দেশ বদলাবে মানুষের শক্তিতে’এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় উপজেলার হাজীগঞ্জ বাজার মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ডা. মিনহাজুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা এনসিপির আহ্বায়ক মাসুম বিল্লাহ ও অ্যাডভোকেট শামসুজ্জামান সোহেল। এ ছাড়া রামগতি উপজেলা এনসিপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক আলমগীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মিনহাজুল আবেদিন বলেন, বিএনপির বর্তমান অবস্থা দেখে মনে হয়, তারা বেশিদিন টিকতে পারবে না। আওয়ামী লীগ বিএনপির চেয়েও শক্তিশালী ছিল, কিন্তু তারাও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তাই এনসিপিকে দেশ পরিচালনার জন্য প্রস্তুতি নিতে হবে।তিনি আরও বলেন, এনসিপিতে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। একটি শিক্ষিত, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক সংগঠন হিসেবে এনসিপিকে গড়ে তুলতে হবে। তাঁদের লক্ষ্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা। ২০৩১ সালে এনসিপি সরকার গঠন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দলকে সুসংগঠিত করার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে,ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলা এনসিপির আহ্বায়ক মাসুম বিল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের পর গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি নতুনভাবে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। তাঁরা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান।
তিনি আরও বলেন,আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ,২০৩১ সালে এনসিপি সরকার গঠন করতে পারবে। সভায় বক্তারা নতুন উপজেলা কমিটিকে সুসংগঠিত করার পাশাপাশি দেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।