স্টাফরিপোর্টার ( মাগুরা) ।। শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করা, ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং ইংরেজি শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত হচ্ছে ‘English Grammar Contest-2026, Season-3’।
( ১৬ অক্টোবর) নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করেছে Do Better For The Students এবং নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি (NUDS)।
প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। নহাটা,পলাশবাড়ীয়া, রাজাপুর, বেরইল-পলিতা,বালিদিয়া ও নলদী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট-৩০২ জন মেধাবী শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছে।
আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য রয়েছে শুভেচ্ছা উপহার হিসেবে কলম ও চাবির রিং।
এ ছাড়া প্রতিটি শ্রেণী থেকে সেরা পাঁচজন শিক্ষার্থীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, শুভেচ্ছা স্মারক ও সনদপত্র। শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে উৎসাহিত করা, ব্যাকরণ সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
