ঢাকাFriday , 16 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ১০-১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন

Mahamudul Hasan Babu
October 16, 2026 2:45 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে ১০ থেকে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে জ্বর নিয়ে আসা রোগীদের মধ্যে ডেঙ্গু শনাক্তের হার বেড়েছে। ভর্তি রোগীদের বেশিরভাগই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে রোগীর চাপ বাড়ায় বেড সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বাসা-বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং দিনে-রাতে মশারি ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।