ঢাকাFriday , 16 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Mahamudul Hasan Babu
October 16, 2026 2:45 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও প্রয়াত সাংবাদিক কোরবান আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, সহ সভাপতি রাহিমা সুলতানা মুকুল,কোষাধাক্ষ রোকনুজ্জামান সবুজ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আল নোমান,দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা,সহ সাধারণ সম্পাদক সাহিদুর রহমান,কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সামাদ,প্রেসক্লাবের সদস্য হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম রঞ্জু, দোলন বিশ্বাস, আব্দুল মোতালেব, সহযোগী সদস্য আওয়াল সরকার, সুমন খন্দকার ও সুমন ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ সময় মরহুম কোরবান আলীর ছেলে সাব্বির আহম্মেদ লাবন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক কোরবান আলীর কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণা করেন।

তাঁরা বলেন,সাহসী সাংবাদিকতা,পেশাগত নিষ্ঠা এবং সহকর্মী সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে কোরবান আলীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্ম ও আদর্শ সাংবাদিক সমাজের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তাঁরা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে আশরাফুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. দেলোয়ার হোসাইন মরহুম কোরবান আলীসহ প্রয়াত সকল সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এর আগে শুক্রবার দুপুরে মরহুম কোরবান আলীর গ্রাম বীর হাতিজায় নিজ বাড়ি ও মসজিদে দুস্থ পরিবারের সদস্যদের জন্য খাবারের আয়োজন করা হয়।