পথসভায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা শহীদ আবু সাঈদের শাহাদাতের শহরে এসেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই সফর টেকনাফে গিয়ে শেষ করতে পারি।
তিনি তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।
পথসভায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, প্রকাশ্যে হাদি হত্যার বিচার যদি এখনো না হয়, তাহলে সাধারণ দিনমজুর ও খেটে খাওয়া মানুষের সঙ্গে অন্যায় হলে তারা কি বিচার পাবে? তিনি আরও বলেন, অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে শহীদ আবু সাঈদ জীবন দিয়েছেন। তাঁরা দেশে আর এসব অন্যায়-অত্যাচার দেখতে চান না। পথসভার মধ্য দিয়ে পীরগঞ্জে দিনের কর্মসূচি শেষ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
পীরগঞ্জে দুর্গাপূজায় পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের পীরগঞ্জে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন পীরগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা সভাপতি ও মেয়র পদপ্রার্থী সহিদুল ইসলাম মন্ডল সেবু।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত শাড়ি-লুঙ্গী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুনব্বী চৌধুরী পলাশ, সম্পাদক জাকির হোসেন, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল,পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এটিএম মাজহারুল আলম মিলনসহ আরো অনেকে।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত মানুষের হাতে এসব বস্ত্র তুলে দেন । বস্ত্র বিতরণকালে মেয়র প্রার্থী সেবু বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সম্প্রীতির উৎসব। সমাজের অবহেলিত ও দুস্থ মানুষ যেন পূজার আনন্দ থেকে বঞ্চিত না হয় এবং সুন্দরভাবে উৎসব পালন করতে পারে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও আমি পীরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং মেয়র প্রার্থী সেবুর এমন সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
—
