মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে এ শোভাযাত্রার উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায়, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব এসএম সোহাগ মাহমুদ, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপ, ছাত্রদলের শ্রীপুর সরকারি কলেজ শাখার সাবেক আহবায়ক রায়হান রিংকুসহ অন্যরা।
মোটর সাইকেল শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে। শোভাযাত্রায় উপজেলার ১৫৮ টি পুজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনেনের নেতৃত্বে নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের পক্ষ থেকে আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপিকে ফুলেল শুভেচছা জানানো হয়।
