ঢাকাSaturday , 17 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 17, 2026 1:22 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় ৭৫জন দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক প্রদান ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজযী ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।
১৭ অক্টোবর শনিবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
উপজেলার ২৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, হামদ-নাত, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ৫৭ শিক্ষার্থীকে সনদপত্র, ছাতা ও স্কুলব্যাগ প্রদান করা হয়।
এ ছাড়া জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ৭৫ জন অসহায় ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কুতুব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য্য সচিব আব্দুর রহিমসহ বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।