আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে যশোরের ঝিকরগাছায় অনুষ্ঠিত হয়েছে ‘ঐতিহাসিক যুব ম্যারাথন-২০২৬’। “এসো মাদককে না বলি” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৭ অক্টোবর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ এই বর্ণাঢ্য আয়োজন করে। সকাল সাড়ে ৬টায় স্থানীয় বি.এম হাইস্কুল মাঠ থেকে ম্যারাথনটি শুরু হয়। একই পোশাকে সজ্জিত শত শত যুব জামায়াত কর্মী ও তরুণদের অংশগ্রহণে ম্যারাথনটি হাজিরআলী মোড় প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আবিদুর রহমানের সভাপতিত্বে যুব ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দীন ফরিদ। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন এবং ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, যশোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আ.জ.ম উবায়দুল্লাহ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম, পৌর আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. জিয়াউল হক, অ্যাডভোকেট মো. হাবিব কায়সার এবং উপজেলা শ্রমিক বিভাগের সেক্রেটারি আলমগীর হোসেন সবুজ। এছাড়াও যুব বিভাগের টিম সদস্য ফিরোজ শাহ, হাফেজ তরিকুল ইসলাম, মেহেদী হাসান মাফি, জাওয়াদ হেলাল, জহিরুল ইসলাম, শিবির নেতা ইসা মাহমুদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ম্যারাথন শুরুর পূর্বে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, একটি দেশ ও সমাজকে ধ্বংস করার জন্য মাদকই যথেষ্ট। যুবসমাজকে মাদকমুক্ত রেখে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলা ও ক্রীড়া চর্চার বিকল্প নেই। সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা আগামী দিনে যুব ও ক্রীড়া বিভাগকে এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড আরও বেশি আয়োজন করার তাগিদ দেন।