ঢাকাSunday , 18 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 18, 2026 12:49 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি : আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ বাস্তবায়নের লক্ষ্যে মাগুরায় ১৮ই অক্টোবর রবিবার সকালে জেলা জামায়াত কার্যালয়ের সম্মেলন কক্ষে ১১ দলীয় ঐক্য জোটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর  অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় সার, গ্যাস, তেলসহ দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩১শে অক্টোবর খুলনা বিভাগীয় লাং মার্চ সফল ভাবে পালনের লক্ষ্যে সর্ববৃহৎ জনতার উপস্থিতির জন্য সকলকর উদ্বুদ্ধ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন ১১দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা জেলা জামায়াত  ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুর রহমান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম ; মাগুরা পৌর আমির অধ্যাপক  আশরাফুল আলম বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মাগুরা জেলা  সভাপতি কাজী আব্দুল আউয়াল সবুর, এনসিপির জেলা সাংগঠনিক সেক্রেটারি সালেহ আহমেদ সাকি,  যুগ্ন সদস্য সচিব সালেহ আহাম্মেদ, সাবেক সদস্য সচিব মোহাম্মদ হোসাইন, প্রস্তাবিত যুব শক্তির সদস্য সচিব ওয়াসিম হাসান অপূর্ব সহ অন্যরা।