ঢাকাSunday , 18 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখার উদ্যোগে মেহেরপুরের গাংনীতে বেতন ফিক্সেশন ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 18, 2026 1:01 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ৩ দিনব্যাপী বেতন ফিক্সেশন ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে| বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গাংনী উপজেলা শাখার আয়োজনে একাধিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর পরিচালনায় এবং গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল ও সেক্রেটারী সেলিম আহমেদের তত্বাবধানে এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি ও বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বকুল এর সার্বিক তত্বাবধানে ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়| গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে (পুরাতন) বেতন ফিক্সেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়|
আজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে ফ্রি ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি ও বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বকুল|
আয়োজক কমিটির পক্ষ থেকে জানা গেছে, চাকুরী বিধিমালায় পে-স্কেল (গ্রেড ) বিভাজনের পর সরকারি চাকুরীজীবিদের সার্ভিস বুক এ নতুন বেতন স্কেল ফিক্স্রেশন শুরু হয়েছে| এক্ষেত্রে অনেকেই বেতন ফিক্সেশন করতে হিমশিম খাচ্ছে| অনেকেই বিষয়টি বুঝে উঠতে পারছেন না| আবার কোন কম্পিউটারের দোকানে ধর্না দিয়ে হয়রানির শিকার হচ্ছেন| কোন কোন ক্ষেত্রে ভুল হচ্ছে| এসব বিবেচনায় নিয়ে প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিগণ এরকম মহতি উদ্যোগ গ্রহন করেছেন|

অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের মধ্যে জাকিউল ইসলাম, গোলাম মোস্তফা, শাখাওয়াত হোসেন, আসিফ আহমেদ, আব্দুল বাকী, জালালউদ্দীন , আবু আফফান, শরিফুল ইসলাম ,হাবিব ফেরদৌস, সাদ আহমেদমানিক, সাইদ জুবায়ের লিমন, লাজুম ইসলাম , হোসনেয়ারা উষা, ফারুক হোসেন, আসমা খাতুন, সেলিম রেজা, তুকাদ্দেস আলী, লাবনী খাতুন, হাসান আলী, ইব্রাহীম খলিল, আব্দুর রহিম, আজমাইন হোসেন ও ইকবাল হোসেনের পরিচালনায় বেতন ফিক্সেশন ফ্রি ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়| উপজেলার প্রায় ১ হাজারেরও অধিক শিক্ষক- শিক্ষিকা ¯^তঃস্ফূর্তভাবে অংশগ্রহন করছেন| এরকম একটি মহতি উদ্যোগকে শিক্ষক মন্ডলী সাধুবাদ জানিয়েছেন|