এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের ব্যক্তিগত তহবিল থেকে এ বস্ত্র বিতরণ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) বিরল উপজেলার ধামইউ ইউপির ঢেড়া পাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৯ হাজার সনাতন ধর্মের অসহায় দারিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
তিনি তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সরকার জনগণের সরকার। জনগণকে ভালো রাখাই এই সরকারের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিরল উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢেড়া পাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মনোয়ার আলী চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হুদা। এছাড়া প্রমুখ বক্তব্য রাখেন।
