ঢাকাTuesday , 20 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

Mahamudul Hasan Babu
October 20, 2026 1:06 pm
Link Copied!

​মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:মাগুরায় শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রামে পিছিয়ে পড়া ও গ্রামীণ জনগোষ্ঠীর দোর গোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’।
২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে দূর্গাপুরস্থ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশের মাধ্যমে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​মরহুম আব্দুল মালেক বিশ্বাসের জনকল্যাণমুখী অবদানের স্মৃতি চিরভাস্বর করে রাখা এবং স্থানীয় সর্বস্তরের মানুষের হাতের নাগালে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ট্রাস্টের উদ্যোগে এই হাসপাতালটি স্থাপন করা হয়।
​উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে ট্রাস্টের সভাপতি মাহবুবুর রহমান মন্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
ট্রাষ্টের সহসভাপতি মাহাফুজুর রহমান পান্নার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের উদ্যোক্তা ডাঃ তানভীর রহমান রাজন।
এছাড়া মরহুম আব্দুল মালেক বিশ্বাসের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও জীবনী তুলে ধরে স্মৃতিচারণ করেন মোঃ বেনজির রহমান।
​অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খাঁন এমপি বলেন, “গ্রামীণ অবকাঠামোতে এমন আধুনিক ট্রাস্ট হাসপাতাল প্রতিষ্ঠা স্থানীয় জনগণের চিকিৎসা ভোগান্তি দূর করতে অগ্রণী ভূমিকা রাখবে। অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ট্রাস্টের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
​অনুষ্ঠানের প্রধান বক্তার হিসেবে বক্তব্য প্রদান করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ।এলাকার পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ নওশের আলী, এলাকার শিক্ষাবিদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম কাজী ফয়জুর রহমানের পুত্র ও বি ডি আর বিদ্রোহে নিহত কর্নেল রবি রহমানের ছোট বিশিষ্ট শিক্ষাবিদ কাজী ওলি রহমান।
​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও মোঃ আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সী রেজাউল করিম, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ এবং ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেলসহ এলাকার বিশিষ্টজনেরা ।
​। আলোচনা সভা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের পর হাসপাতালের ফলক উম্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
​হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে জানান, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মানবসেবার ব্রত নিয়ে এই ট্রাস্ট হাসপাতালটি মাগুরা অঞ্চলের দুঃস্থ, অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।