ঢাকাWednesday , 21 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে পাঁচ টাকায় পূজার বাজার পেল ২’শ পরিবার 

Mahamudul Hasan Babu
October 21, 2026 1:14 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। মাত্র পাঁচ টাকার বিনিময়ে দুই শতাধিক অসহায় মানুষের হাতে তুলে দিয়েছেন প্রায় সাড়ে ৬শ টাকার সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
বুধবার দুপুরে সরকারি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সুজন খানের উপস্থাপনায় ও সংগঠনটির সভাপতি ফখরুল আলম লিফাতের  সভাপতিত্বে এই বিশেষ বাজারের আয়োজন করা হয়।
ভিন্নধর্মী এই  বাজারে ছিল চাল, চিনি, তেল, নারিকেল ও মুরগি। যা একটি পরিবারের জন্য একবেলা ভালো খাবার খাদ্যসামগ্রী হিসেবে যথেষ্ট।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস। সহায় সংগঠনের উপদেষ্টা ডা. শুভেন্দ্রু কুমার দেবনাথ, আহমেদুর রহমান কাজল, সভাপতি ফখরুল আলম লিফাত, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগর সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তিনি পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদেরও অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহব্বান করেন।
সংগঠনটির সভাপতি ফখরুল আলম লিফাত বলেন, ২০১৮ সাল থেকে ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষদের পাশে থেকে বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছেন সহায় নামের এই সংগঠনটি। সামনে এই ধারা অব্যাহত থাকবে।