আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলাধীন ১ নং কাথুলী ইউনিয়নে এবার মে¤^র নয় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে আলোচনায় উঠে এসেছে একাধিকবারের মে¤^র রুহুল আমিন কালুর নাম| ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সঙ্গে যোগাযোগ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিতে গণযোগাযোগ চালিয়ে যাচ্ছেন| দীর্ঘ সময়ের রাজনৈতিক পথচলা, নির্বাচনী অভিজ্ঞতা এবং দলীয় আন্দোলন সংগ্রামে কালুর অগ্রনী ভ’মিকার কারনে তিনি কাথুলী ইউনিয়নের রাজনীতিতে একটি পরিচিত নাম|
তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময় তৎকালীন ˆ¯^রাচার আওয়ামীলীগের দোসরকে ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত করে মে¤^র নির্বাচিত হয়েছিলেন| সেই সময়ে আওয়ামীলীগের বিরুদ্ধে জয়লাভ করাটা একটা চ্যালেঞ্জ ছিল| রাজনৈতিক জীবনে তিনি কাথুলী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন| তৃণমূল পর্যায় থেকে উপজেলা পর্যায়ে বিএনপির রাজনীতিতে তার সম্পৃক্ততা দীর্ঘদিনের|একজন সংস্কৃতিমনা মানুষ রুহুল আমিন কালু চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার মধ্য দিয়ে ইউনিয়নের নেতৃত্বে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন| স্থানীয় মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের চাওয়া এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা নির্বাচনী কর্মকান্ডের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে| পাশাপাশি সাধারন মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ইউনিয়ন পরিষদের সেবাকে আরও জনবান্ধব করার বিষয়টিও ভেবে দেখা হচ্ছে| নির্বাচনে জয়লাভ করলে এলাকার রাস্তাঘাট , শিক্ষা , ¯^াস্থ্যসেবা , যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুবিধার উন্নয়নে কার্যকর ভুমিকা রাখবেন বলে কালু প্রতিশ্রুতিবদ্ধ| নির্বাচনে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু রুহুল আমি কালু মে¤^র সকলের চেয়ে জনপ্রিয় নেতা| চাঁদাবাজ, দালাল, দুর্নীতিবাজ ,কালো টাকার মালিক, এমন অনেকেই প্রার্থী হবেন কিন্তু কালু ভাই এসব দোষের বাইরে ক্লিন ইমেজের প্রার্থী|
আওয়ামীলীগ সরকারের শাসনামলে ˆ¯^চারবিরোধী আন্দোলন সংগ্রামে তার ভ’মিকা দলীয় নেতা কর্মীদের কাছে প্রশংসিত হয়েছে| রাজনৈতিক প্রতিকুলতার মধ্যেও দলীয় কর্মকান্ডে তিনি ছিলেন সক্রিয় এবং সাংগঠনিক অভিজ্ঞতা তার রাজনৈতিক পরিচয়ের গুরুত্ব পূর্ণ অংশ| আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই জনপ্রতিনিধি| কাথুলী ইউনিয়নের একজন কৃতি সন্তান কালু নির্বাচিত হলে আগামী দিনের নতুন নেতৃত্বে পরিষদের মাধ্যমে নাগরিক সেবা, ইউপির সার্বিক উন্নয়ন, ¯^চ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবে এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীর|
