ঢাকাThursday , 22 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে নছিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Mahamudul Hasan Babu
October 22, 2026 3:08 pm
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের আটোয়ারীতে নছিমন/করিমনের ধাক্কায় মো: খাইরুল ইসলাম (৪২) নামের এক বাইসাইকেল আরোহী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর, ২০২৬) দুপুর ১২:৩০ ঘটিকার দিকে হাজী সমির উদ্দিন হতে আটোয়ারীগামী পাকা রাস্তার বারঘাটি বাজার ও পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত খাইরুল ইসলাম আটোয়ারী উপজেলার গিরাগাও গ্রামের মো: আমিন আলীর ছেলে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাইরুল ইসলাম বাইসাইকেল যোগে আটোয়ারীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বারঘাটি বাজার ও পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্ব পাশে পৌঁছালে একই দিকে যাওয়া করলা বহনকারী একটি দ্রুতগামী নছিমন/করিমন পেছন থেকে তার বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন এবং মাথার দু’পাশে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) নিয়ে যাওয়ার সময় মৃত্যু বরণ করেন।
​এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মতিয়ার রহমান জানান, “বিষয়টি আমরা জানার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।”
​এ ঘটনার পর ঘাতক যান ও চালককে আটকে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত খাইরুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।