ঢাকাThursday , 22 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে প্রশাসন ও আইনশৃখলা বাহিনীর কড়া নজর দারিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।

Mahamudul Hasan Babu
October 22, 2026 3:12 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে প্রশাসন ও আইনশৃখলা বাহিনীর কড়া নজর দারিতে দেবী দুর্গার পুজার্চ্চনা, অরতি, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।

বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ৫দিন ব্যাপী এ শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ।

এদিকে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকাসহ দিনাজপুর শহরের পূজা মন্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে।

দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ৬৪টি এবং ব্যাটালিয়ন সদর হতে ০৩ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত ২২টিসহ সর্বমোট ৮৬টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

গত ১৬ অক্টোবর হতে ২১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন কর হয়।
বিজিবিসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনী, জেলা ও স্থানীয় প্রশাসনের কড়া নজর দারির কারণে এবার তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান এক লিখিত বক্তেব্যে বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা সচেষ্ট। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘেœ উদযাপনে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।” বিজিবির গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।