ঢাকাFriday , 23 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু!

Mahamudul Hasan Babu
October 23, 2026 1:21 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে দূর্গাপুজার অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। তবে হাসপাতালের চিকিৎসক জানান মদপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার মকরদমখোলা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)। ঘটনার বিষয়ে নিহতদের স্বজনরা জানান, বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গামন্দির এলাকায় বন্ধুদের সঙ্গে আলমগীর ও বিধান মদ্যপান করেন। তারপরই দুজন অসুস্থ হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।