ঢাকাFriday , 23 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবলারদের প্রীতি ম্যাচ, ১-০ গোলে জয়ী সোনালী অতীত ক্লাব

Mahamudul Hasan Babu
October 23, 2026 3:28 pm
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় দলের তারকা ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। মাঠে সাবেক তারকা খেলোয়াড়দের নৈপুণ্য আর গ্যালারিতে ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়াম। ম্যাচে সাবেক জাতীয় ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় মহম্মদপুর সোনালী অতীত ক্লাব।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সাবেক জাতীয় দলের আলফাজ, আরমান, নকিব, জিল্লুর রহমান লাজুক ও গোলরক্ষক সৈনিকসহ পরিচিত ফুটবলাররা অংশ নেন। ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন সাবেক জাতীয় দলের আলফাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ম্যাচের উদ্বোধন করেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়া, শামসুন্নাহার, ওয়ান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নেওয়াজ খালিদ আহমেদ, মহম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোতালেব এবং ফোরামের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি প্রমুখ।

খেলা শেষে বিজয়ী মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সাবেক জাতীয় দলের তারকা ফুটবলারদের অংশগ্রহণে এ আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য হয়ে ওঠে উপভোগ্য এক আয়োজন।