ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে গাংনীতে মিল্টন সমর্থিত নারী সমাবেশ ও মিছিল

Mahamudul Hasan Babu
November 15, 2025 1:34 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর-২ (গাংনী) আসনে মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে গাংনীতে নারী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে গাংনী ফুটবল মাঠ থেকে জেলার গাংনী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব প্রদান করেন জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা লাইলা আরজুমান বানু,গাংনী উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা পারভীন,সাধারণ সম্পাদিকা খালেদা ইয়াসমিন।
এসময় হাজার অধিক নারীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলাদলের সভানেত্রী ফরিদা পারভীন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা লাইলা আরজুমান বানু।
এসময় বক্তব্য রাখেন মহিলা দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন আওয়ামী দু:শাসনের সময় দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে সব ধরণের সহযোগিতা করে আসছেন। কিন্তু তাকে বাদ দিয়ে কিভাবে অন্যকে মেহেরপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
তাই,এ মনোনয়ন পূনর্বিবেচনা করে জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেয়ার আহবান জানান।