ঢাকাSunday , 7 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার মিরপুর ল কলেজে ২দিনব্যাপী ভর্তি মেলায় ১৬০ জন ভর্তি!

Mahamudul Hasan Babu
December 7, 2025 4:25 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ : ঢাকার মিরপুর ল’ কলেজে ২ দিনব্যাপী ভর্তি মেলায় ১৬০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। গত ৫-৬ ডিসেম্বর ২দিন ব্যাপী এ ভর্তি মেলায় এল এল,বি প্রথম বর্ষে ভর্তি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। উক্ত ভর্তি মেলার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাকের হোসেন। মেলা উপলক্ষে ১৬০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে অফিস সূত্রে জানা গেছে। উক্ত মেলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার মোদাররেস এলাহী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় নেতা মোঃ সোহরাব হোসেন মোল্লা, মোহাম্মদ মনির হোসেন, ছাত্রনেতা সজল বাদশা, ছাত্র নেতা মোঃ মাজহার হোসেন, মোহাম্মদ রেজওয়ান, মশিউর রহমান মাসুদ রানা, তানজিলা হক নিপা, লিজা, শ্যামলী, ইয়াকুব রাসেল সহ শিক্ষক বৃন্দ এবং কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন মিরপুর ল’কলেজের জাতীয়তাবাদী আইন ছাত্রফোরামের আহ্বায়ক ছাত্রনেতা মোঃ নাজমুল হোসাইন বাবু।