ঢাকাTuesday , 9 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Mahamudul Hasan Babu
December 9, 2025 10:26 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে কে সামনে রেখে বোদায় মানবন্ধন, র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
‎উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় পরে র‌্যালী, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম রহমান, উপজেলা জামে মসজিদের ইমাম ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সোলেমান আলী, সাধারণ সম্পাদক আনিছুজ্জামান নতুন প্রমানিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।