ঢাকাSunday , 1 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে- মির্জা ফখরুল 

Mahamudul Hasan Babu
February 1, 2026 9:18 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: আমাদের মা-বোনেরা সবাই সরল৷ কোরআন শিক্ষার নাম করে বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে৷ আল্লাহ কোথাও বলেননি, মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে৷ আল্লাহর নির্দেশ পালন করলেই বেহেশতে যাওয়া যাবে। একটা দল এসব নিয়ে মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি৷
মহাসচিব বলেন, কিছু লোক থাকবে নির্বাচনকে বাঞ্চচাল করার চেষ্টা করবে৷ এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না৷ দেশের মানুষ জেগে গেছে৷ এবার ভোট আমরা দেবই।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার পর্যন্তসুদ সহ কৃষিঋণ মাফ করে দেওয়া হবে। এছাড়া মায়েদের ফ্যামিলি কার্ড আর কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে৷ শিক্ষিত বেকারের জন্য ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে৷ সকল ধর্মের মানুষেরা শান্তিতে থাকবেন৷