মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাছের মেমোরিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাছের মোমোরিয়ালের চেয়ারম্যান মো.মাহমুদুল ইসলাম ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আহসানুল হাবীব, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম রবি,অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোছা.আফরোজা আক্তার রোমা ,ও মো.নাসির উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবকবৃন্দ ও শিক্ষকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে সহায়ক।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
