ঢাকাSunday , 1 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরল-বোচাগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার পরিচালনা উপ-কমিটি গঠন। আহবায়ক লুৎফর রহমান ও সদস্য সচিব আবুল কালাম আজাদ।

Mahamudul Hasan Babu
February 1, 2026 5:03 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার পরিচালনা উপ-কমিটি গঠিত হয়েছে।
নতুন এই ১৩ সদস্য বিশিষ্ঠ প্রচার পরিচালনা উপ-কমিটি এর আহবায়ক করা হয়েছে, বিরল উপজেলা তাঁতী দলের আহবায়ক লুৎফর রহমান কে এবং সদস্য সচিব করা হয়েছে, সেতাবগঞ্জ পৌর তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ কে।

এই কমিটির সদস্যরা হলেন, বিরল উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, সেতাবগঞ্জ পৌর তাঁতী দলের সাধারণ সম্পাদক ইমন ইসলাম সুমন খান, বিরল উপজেলা তাঁতী তলে যুগ্ম আহবায়ক নুর ইসলাম বাচ্ছু, সেতাবগঞ্জ পৌর তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, বিরল উপজেলা তাঁতী দলের যুগ্ন আহবায়ক খাইরুল আলম মিলন, সেতাবগঞ্জ পৌর তাঁতী দলের সহ-সভাপতি আক্তার হোসেন, বিরল উপজেলা তাঁতী দলের সদস্য লিয়াকত আলী, সেতাবগঞ্জ পৌর তাঁতী দলের প্রচার সম্পাদক সুমন ইসলাম, বিরল উপজেলা তাঁতী দলের মহিলা বিষয়ক সদস্য শান্তা ইসলাম, সেতাবগঞ্জ পৌর তাঁতী দলের সহ-সভাপতি হাসানুর রহমান রাসু ও বিরল উপজেলা তাঁতী দলের সদস্য সাইদুর রহমান।

রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল দিনাজপুর জেলা শাখার সভাপতি ও রংপুর বিভাগীয় নির্বাচন প্রচারনা কমিটির আহাবায়ক রেজাউল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় নির্বাচন প্রচারনা কমিটির সদস্য রেজাউল ইসলাম এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ-৭, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ পিনাক চৌধুরী এর নির্বাচনী প্রচারণা পরিচালনার লক্ষ্যে রংপুর বিভাগ সমন্বয় কমিটি গঠন কর্তৃক দিনাজপুর-২ আসনের নির্বাচনী প্রচারণা সমন্বয় উপ-কমিটি নির্বাচনী প্রচার পরিচালনা করবে। উক্ত প্রচারনার সার্বিক কার্যক্রম জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজ¦ী মুজিবুর রহমান এর তত্ত¡াবধানে রংপুর বিভাগীয় নির্বাচন প্রচারনা কমিটির মাধ্যমে সমন্বয় করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রংপুর বিভাগীয় নির্বাচন সমন্বয় কমিটির অধীনে দিনাজপুর-২ আসনের (বিরল-বোচাগঞ্জ) অর্ন্তভুক্ত ইউনিয়ন ওয়ার্ড কমিটির তাঁতীদল নেতৃবৃন্দকে জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব পালন করে উপ-কমিটি অনুমোদন করতে হবে।