আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বরাদ্দের সার উত্তোলন করে এলাকার বাইরে সার বিক্রয় করা ও কৃষকদের নিকট থেকে বেশী দাম নেয়ার অভিযোগে
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিয়র রহমান উপস্থিত ছিলেন।
অভিযোগের সত্যতা পাওয়া গেলে গাংনী উপজেলার বাওট বাজারে বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স শরীফ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী শরীফুল ইসলামের বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা ও একই অপরাধে উপজেলার ধানখোলা বাজারে সার ডিলার মেসার্স কাদের স্টোরের মালিক হারুণ অর রশিদকে কৃষি বিপণন আইন-২০১৮ এর ঠ/১ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনায় উপজেলা ভ’ূমি অফিসের স্টাফ ও কৃষি অফিসের কর্মকর্তা ও উপ সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ সহ পুলিশ সদস্যবৃন্দ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
