ঢাকাMonday , 2 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ফখরুল ইসলামের

Mahamudul Hasan Babu
February 2, 2026 7:18 am
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদর আংশিক) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান সমাজে নয়, তাদের স্থান জেলখানায়।

সোমবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, নারীদের অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার। একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সাল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আহছান উল্লাহ মানিক, বিএনপি নেতা আব্দুল খালেক ভুঁইয়া, গোলাম রাব্বানী বিপ্লব, শাহাজাহান মিয়া, শাহাজাহান সেন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।