মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমূখর পরিবেশে সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপি বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যেমে জাতীয় ও ক্রীড়া পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। পরে মার্চপাষ্ট ও ডিসপ্লে সহ দিনব্যাপি ৬০ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ-এর সভাপতিত্বে এবং শরীরচর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী (মনি)’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের কোষাধ্যক্ষ আরিফ হোসন চৌধুরী (মানিক), উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক – কর্মচারী, শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে শুধু পাঠ্যবই যথেষ্ট নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের বহুমাত্রিকভাবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান বলেন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম। সব কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা,দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। তিনি আরো বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে সমানভাবে দক্ষ শিক্ষার্থী গড়ে তোলাই বিদ্যালয়ের মূল লক্ষ্য।
আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সন্ধায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অতিথি শিল্পীদের পরিবেশনায় বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
