ঢাকাWednesday , 4 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বিদেশি নাগরিক ফ্লাভিয়া 

Mahamudul Hasan Babu
February 4, 2026 10:53 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:-  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা৷ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীর কর্মী-সমর্থকেরা৷ মন জয় করার উদ্দেশ্যে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
ঠাকুরগাঁওয়ে দেখা মিলেছে বিদেশি নাগরিকেরা প্রচারণায়৷ শাশুড়ীর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ইতালিয়ান বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক ফ্লাভিয়া৷ তিনি ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা,রাণীশংকৈল উপজেলার একাংশ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নুরুন নাহার বেগমের পুত্রবধূ৷ ফ্লাভিয়ার প্রচারণায় ভোটারদের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের বাসিন্দা রইসুল ইসলাম বলেন, আগ্রহ নিয়েই দেখার জন্য এসেছি৷ উনি লাঙল প্রতীকে ভোট চাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এটা দেখার জন্যই আসা৷
ফ্লাভিয়া বলেন, শাশুড়ীর নির্বাচনের জন্য এসেছি৷ আমার শাশুড়ী অনেক আন্তরিক। তিনি সবার সাথে সহজে মিশতে পারেন। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ভোটের মাঠে এমন প্রচারণায় অংশ নিতে পেরে ভালো লাগছে৷
জাপা মনোনীত প্রার্থী নুরুন নাহার বেগম বলেন, আমার ছেলে ব্যরিস্টার আরিফুলের সহধর্মিণী ফ্লাভিয়া৷ নির্বাচনে প্রচারণার জন্য এসেছে৷ এর আগেও আমি নির্বাচন করেছি এবারে ছেলে বউমা যুক্ত হয়েছে। আশা করছি জয় আমাদের হবে৷ জয় হবে লাঙল প্রতীকের।