ঢাকাWednesday , 4 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় নাহার এলপিজি এন্ড ফিলিং স্টেশনের শুভ উদ্বোধনে নাভারণ হাইওয়ে থানার ওসি মহাসিন

Mahamudul Hasan Babu
February 4, 2026 5:02 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় পৌর সদরের হাসপাতাল রোড সংলগ্ন নাহার এলপিজি এন্ড ফিলিং স্টেশনে শুভ উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাভারণ হাইওয়ে থানার অফিসার (ওসি) মোঃ মহাসিন হোসেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সৎ নিয়েত ও শ্রম প্রয়োগ করলে ব্যবসায় সফল হওয়া সম্ভব। ব্যবসাকে সৃষ্টিকর্তা হালাল রুজি করছেন। আজ যে প্রতিষ্ঠানের শুভ উদ্বাধন হচ্ছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক বেকার মানুষের কর্মসংস্থান হবে। আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি।
বুধবার (০৪ ফেব্রুয়ারী) বিকাল ৫টার সময় পৌর সদরের হাসপাতাল রোড সংলগ্ন নাহার এলপিজি এন্ড ফিলিং স্টেশনের আয়োজনের ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও গুলশান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম (পিআইডি) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই (নিঃ) আব্দুস সোবহান, কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ফারুক হোসেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী ভুট্টো, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান, পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সদস্য সিরাজুল ইসলাম, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সংবাদিক আতাউর রহমান জসি, প্রভাষক ও কাজী কেএম ইদ্রিস আলী সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করনে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আকবর হুসাইন।