ঢাকাWednesday , 4 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ছাতক-দোয়ারায় জাহাঙ্গীর আলমের পক্ষে লাঙ্গলের গণজোয়ার, নরসিংপুর বাজারে বিশাল মিছিল।

Mahamudul Hasan Babu
February 4, 2026 4:49 pm
Link Copied!

সুমন আহমদ, সিলেট প্রতিনিধিঃ​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের সমর্থনে স্থানীয় নরসিংপুর বাজারে বিশাল এক নির্বাচনী মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিশাল মিছিলটি। এতে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

​সরেজমিনে দেখা যায়, মিছিলটি বাজার এলাকায় পৌঁছালে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষের মুখে লাঙ্গল প্রতীকের বিজয়ের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলমের গণমুখী প্রচারণায় ছাতক ও দোয়ারাবাজারের নির্বাচনী সমীকরণ বদলে যেতে শুরু করেছে।

​মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন:-ছাতক-দোয়ারাবাজারের অবহেলিত জনপদের উন্নয়নে মো. জাহাঙ্গীর আলমের কোনো বিকল্প নেই। বর্তমানে এই আসনে লাঙ্গল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটাররা এখন পরিবর্তনের পক্ষে এবং আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছেন, ​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ-৫ আসনে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারণায় থাকলেও নরসিংপুর বাজারের আজকের এই বিশাল জমায়েত জাহাঙ্গীর আলমের শক্ত অবস্থানের জানান দিয়েছে। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, প্রচারণার এই ধারা অব্যাহত থাকলে লাঙ্গল প্রতীকের বিজয় সুনিশ্চিত।।