মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ এর শুভ উদ্বোধন করেন গত: ০২-০২-২০২৬ তারিখ রোজ সোমবার জনাব মোঃ জাহিদ হাসান, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, শরণখোলা, বাগেরহাট , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শরণখোলা উপজেলা, বাগেরহাট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু স্বপন কুমার নাগ, সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, শরণখোলা উপজেলা, বাগেরহাট সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এরই ধারাবাহিকতায় আজ ০৪-০২-২০২৬ তারিখ রোজ বুধবার
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে। প্রতিবছরের ন্যায় তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী সহ সমাপ্ত হয়।
সমাপনী দিনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি বিশিষ্ট দানবীর শরণ খোলার সিংহ পুরুষ। শরণখোলা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সফল সভাপতি
আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত। উপস্থিত থাকতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। কারণ সামনে জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে বিদায়। তিনি রাজনৈতিকভাবে ব্যস্ত ছিলেন। বিদ্যালয়ের বর্তমান সভাপতি
মোঃ মিজানুর রহমান মাতুব্বর ৪ নং সাউথখালী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম হাওলাদার। ইউপি সদস্য মোঃ জামাল হোসেন জমাদ্দার সহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা প্রজন্ম। বিদ্যালয়ের ছাত্রী অভিভাবক ও এলাকার সুশীল সমাজ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিক’ স্থানীয় তাফাল বাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যদের উপস্থিতির মধ্য দিয়ে। সুন্দর ও সফলভাবে। অনুষ্ঠানটি শেষ হয়।
পরিশেষে বিদায় ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন সময়ের স্বল্পতা
বর্তমান নির্বাচন প্রেক্ষাপট সন্নিকটে থাকায়। অনুষ্ঠানের নিমন্ত্রণ করতে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে। সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।
