ঢাকাWednesday , 4 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে জামায়াত  নেতার ছেলের বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার  অভিযোগ

Mahamudul Hasan Babu
February 4, 2026 4:56 pm
Link Copied!

‎আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ঢেপা গ্রামে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামী নেতার ছেলের বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে ঢেপা গ্রামে শিশু ধর্ষণের এঘটনা ঘটে।

‎শিশুটির দাদা আদম আলী জানান,গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন  জামায়াতের  আমির আব্দুর রাজ্জাকের ছেলে জুনায়েদ (১৬) নামের একজন মাদ্রাসার ছাত্র আমার তিন বছরের শিশু নাতনিকে কুল খাওয়ানোর প্রলোভন  দিয়ে তার নিজ বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।

‎‎ এ ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে শিশুটির পরিবার গাংনী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার শিশুটিকে পরীক্ষা করার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।

‎‎এ ব্যাপারে ধর্ষকের পিতা,ধানখোলা ইউনিয়ন জামাতের আমির আব্দুর রাজ্জাক জানান,আমার ছেলের  বয়স ১৩ বছর। এই বয়সে  আমার ছেলে ধর্ষণ করতে পারে না।আমি ন্যায় ও ইনসাফের জন্য কাজ করি, আমি  ধানখোলা ইউনিয়ন  জামাতের আমির, এই ইউনিয়নে জামাতের জনপ্রিয়তা বেশি থাকায়  আমাকে হেয় প্রতিপন্ন করতে  রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।, এঘটনা সত্য হলে আমার ছেলের বিচার অবশ্যই হবে। আর যদি মিথ্যা হয় আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ‎

‎‎এ ব্যাপারে গাংনী থানার ওসি তদন্ত আল আল মামুন ‎ বিষয়টি নিশ্চিত করে, বলেন ওখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে খোঁজখবর নেয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।