ঢাকাThursday , 5 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

Mahamudul Hasan Babu
February 5, 2026 10:43 am
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষি বিদ হাসান জাফির তুহিন আজ বৃহস্পতিবার ১১টায় চাটমোহর নিজস্ব বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি আসন্ন জাতীয় নির্বাচন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
মতবিনিময় সভায় হাসান জাফির তুহিন বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার আজ চরমভাবে সংকুচিত। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি জানান, পাবনা-৩ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে তিনি রাজনীতি করছেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। পাবনা-৩ আসনের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, যুব সমাজের কর্মসংস্থানসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান সাবির তুহিন বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে তিনি আপস করবেন না এবং জনগণের পাশে থেকেই রাজনীতি করবেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এ সময় তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।