এম এস সাগর, কুড়িগ্রাম প্রতিনিধি:বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ঘজ্জেয়াটারী গ্রামের নাউয়ার দোলায়
অমির হোসেন, রশীদ ও ইসমাইল হোসেনের দুই ফসলী জমি থেকে অবাধে জমির মাটি কাটছে মাটি খেকো ফরিদুল ইসলাম। এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে গর্ত করে মাটি কেটে বিক্রি করছে ইটভাটায়। এতে উর্বরতা হারাচ্ছে ফসলী জমিগুলো। নাগেশ্বরী উপজেলা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে মাটি খেকো চক্র ফরিদুল ইসলাম ফসলি জমির মাটি অবাধে কাটছেন।
ঘজ্জেয়াটারী গ্রামের মরজান আলী ও আজিজুল হকের বাড়ী থেকে ২০০মিটার পূবে ঘজ্জেয়াটারী নাউয়ার দোলার অমির হোসেন, রশীদ ও ইসমাইল হোসেনের দুই ফসলী জমি
জানা গেছে, দেশের সবচেয়ে দারিদ্র্যপীড়িত জেলা কুড়িগ্রাম। সীমান্ত ঘেষাঁ, ১৬টি নদ-নদী বেষ্টিত ও সাড়ে চার শতাধিক চরাঞ্চল। নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের প্রান্তিক চাষিরা বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে জমিতে দুইবার ফসল চাষ করে পরিবারের মুখে হাসি ফোটান। কৃষি বিভাগের তথ্যমতে, নাগেশ্বরী উপজেলার মাটি উর্বর, এঁটেল দোআঁশ প্রকৃতির। এ মাটিতে পানি নিষ্কাশন কম হয় বলে অল্প সেচেই ভালো ফসল ফলে। ধান, পাট, আখ, ভুট্টা ও শাকসবজি এই অঞ্চলের প্রধান ফসল ফলান কৃষকরা।
নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের নেওয়াশী বাজার থেকে (নেওয়াশী বাজার টু এগারোমাথা সড়ক)’র উত্তরে ৩শত মিটার দুরে বাবলু সরদারের বাড়ী হয়ে পশ্চিমে ৩নং ওয়ার্ডের (ঘজ্জেয়াটারী টু পান্তাবাড়ী রাস্তা) ঘজ্জেয়াটারী গ্রামের মরজান আলী ও আজিজুল হকের বাড়ী থেকে ২শত মিটার পূবে ঘজ্জেয়াটারী নাউয়ার দোলার অমির হোসেন, রশীদ ও ইসমাইল হোসেনের দুই ফসলী জমিতে জমি পুকুর দেয়ার নামে অবৈধভাবে ফরিদুল ইসলাম দাপটের সাথে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছেন পার্শ্ববতী ইটভাটায়। ফলে নষ্ট হচ্ছে দুই ফসলি জমি এবং নেওয়াশী বাজার টু এগারোমাথা পাকা সড়ক ও ঘজ্জেয়াটারী টু পান্তাবাড়ী পাকা রাস্তাঘাট। শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে অযোগ্য হয়ে পড়ছে রাস্তা। মাটি খেকো ব্যবসায়ী ফরিদুল ইসলাম কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে ৩হাজার টাকায় ১হাজার মাটি কিনে নিয়ে ইটভাটাতে ১হাজার মাটি ৮হাজার থেকে ১০হাজার টাকা বিক্রি করছে। এতে তারা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি।
মাটি খেকো ফরিদুল ইসলাম জানান, নেওয়াশী ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মাসুদ রানাসহ বিভিন্ন জায়গায় ম্যানেজ করে ভেকু চালাতে হচ্ছে বলেই ফোন কেটে দেন।
নেওয়াশী ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মাসুদ রানা বলেন, নাগেশ্বরী সহকারী কমিশনার ভূমি কে বিষয়টি অবগত করেন।
নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
