মোঃ রেজাউল করিম, লালমনিরহাট।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু-যেদিকে যান, সেদিকেই যেন মানুষের ঢল। অটোরিক্সায় চড়ে স্ত্রী সন্তান নিয়ে প্রচারণায় যেন হ্যামিলনের বাঁশিওয়ালা তিনি। তার উপস্থিতির খবরে ছুটে আসছে মানুষ। প্রতিদিনের প্রচারণায় প্রমাণ মিলছে তাই। লালমনিরহাটের জনসমর্থনের স্রোত দিন দিন আরও বেগবান হচ্ছে।
বৃহস্পতিবার(৫ফেব্রুয়ারী) তিনি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি সকালে ওই ইউনিয়নের গুড়িয়াদহ, জাফর মার্কেট, কুর্শামারী, পশ্চিম গুড়িয়াদহ, রতিপুর, তিস্তা, তিস্তা বাসস্টান, মোস্তফী, ভূঢ়িধোয়া, বালাপাড়ায় গণসংযোগ করেন।
এসময় স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ঘিরে ধরেন। শুভেচ্ছা জানান আর তার উপস্থিতিতেই মুখর হয়ে উঠছে পুরো এলাকা। প্রবীণ থেকে তরুণ-সবার চোখেমুখেই তাকে ঘিরে প্রত্যাশা আর আস্থার ঝিলিক।
স্থানীয়দের ভাষ্য, তিনি গত সরকারের সময় উপমন্ত্রী থাকায় এ আসনে ব্যাপক উন্নয়ন করেছেন। যিনি তাদের কথা শোনেন, বোঝেন এবং কথা দেন দায়িত্ব নিয়ে। তাদের বিশ্বাস-এই নেতৃত্বই পারে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে।
গণসংযোগে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, মানুষের এই ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় মানুষের পাশেই থাকবেন।
