আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণসচেতনতা বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সঞ্চালনা করেন রায়পুর ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম।
সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এসময় রায়পুর ইউনিয়ন পরিষদের সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
