ঢাকাThursday , 5 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লাকার উন্নয়ন, মাদক ও দূর্নীতিমুক্ত সমাজ ও বৈষম্যহীন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।  ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী এ কে এম আফজালুল আনাম।

Mahamudul Hasan Babu
February 5, 2026 3:06 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : ভোটের আর মাত্র কয়েক দিন বাকী। এরই মধ্যে দিনাজপুরের বিরলে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। সব জায়গায় প্রার্থীরাও নানা রকম অঙ্গীকারে ছুটছেন ভোটাদের দ্বারে দ্বারে।
বৃহস্পতিবার বিরল উপজেলার বিভিন্ন এলাকা ও হাট-বাজার, গ্রাম এবং পাড়া-মহল্লায় ব্যপক গণসংযোগ চালিয়েছেন, ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের প্রার্থী বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম। এসময় তিনি নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন, আমি শাসক নই, সেবক হতে চাই। আমি আপনাদের রাখাল হতে চাই। এই এলাকার উন্নয়ন, মাদক ও দূর্নীতিমুক্ত সমাজ ও বৈষম্যহীন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আপনারা ভোট দিয়ে বার বার প্রতারিত হয়েছেন। তাই এবার দেশের উন্নয়ন ও শান্তির লক্ষ্যে সকলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবেন। আমি সকলের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট কামনা করছি।

গণসংযোগে তাঁর সাথে বিরল উপজেলা শাখা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ, সেক্রেটারি আজমীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নাজমুল ইসলামসহ জোটের শরীক অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।