ঢাকাFriday , 6 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত স্টাফ রিপোর্ট কানাইঘাট (সিলেট): রাব্বি হাসনাত ইমন

Mahamudul Hasan Babu
February 6, 2026 6:37 am
Link Copied!

সিলেটের কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবকের নাম ইসমাইল হোসেন। তিনি মুক্তাপুর গ্রামের বাসিন্দা হারিছের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে ইসমাইল হোসেন তার বসতঘরের পেছনে মাটি ভরাটের কাজ করছিলেন। এ সময় একই বাড়ির জয়নাল আহমদের পুত্র লোকমানের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে লোকমান ও তার সহযোগীরা ইসমাইল হোসেনের ওপর ছুরিকাঘাত করে। এতে ইসমাইল হোসেন ও তার মা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইসমাইল হোসেনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি বড় চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।