ঢাকাSaturday , 7 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১২

Mahamudul Hasan Babu
February 7, 2026 4:33 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ  রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাঁ নামক স্থানে আজ শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পীরগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন মহাসড়কের রংপুরমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে একটি ট্রাক সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা দ্রুতগতির ‘হানিফ পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে থাকা যাত্রী গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রংপুরের হারাগাছের আব্দুল রাজ্জাক হাওলাদারকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। ঘাতক বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।” আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।