ঢাকাSaturday , 7 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সচিবের মতবিনিময় সভা

Mahamudul Hasan Babu
February 7, 2026 4:37 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলার স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে মেহেরপুর সার্কিট হাউজের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া, নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামসহ জেলার বিভিন্ন স্থানীয় সরকার দপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তারা।