আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনােনিত প্রার্থী আমজাদ হােসেনের পক্ষের নেতাকর্মীদের প্রশাসন কর্তৃক হয়রানির প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর-২ গাংনী আসনের বিএনপির মনােনিত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর -২ গাংনী আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নির্বাচনের চিপ এজেন্ট ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
তিনি লিখিত বক্তব্যে বলেন,আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশে জামায়াতে ইসলামী এর পক্ষ থেকে মেহেরপুর জেলার বিভিন্ন প্রসাশনিক কর্মকর্তা বিশেষতঃআইন শৃঙ্খলা রক্ষা কারী বিভিন্ন সংস্থার নিকট আমার সমর্থক কিছু সংখ্যক নেতাকর্মীদের একটি তালিকা দাখিল করে আসন্ন নির্বাচনের দিনে তাদের বিরুদ্ধে ভোট সেন্টার দখল যবরদস্তি করে প্রতিপক্ষকে বাঁধাদান বা ভীতি প্রদর্শনের কর্মকাণ্ডের অভিযোগ করা হয়েছে।
তালিকাভুক্ত ব্যক্তিদের প্রায় সকলেই বিএনপি’র গুরুত্বপূর্ণ নেতা কর্মী। আমি বা আমার দল সম্পূর্ণ অবাধ,নিরপেক্ষ স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচনে বিশ্বাসী . কোন প্রভাব খাটানোর প্রশ্নই ওঠে না।
এই তালিকা দাখিল এর বিষয়টি গভীর ষড়যন্ত্র ও উদ্দেশ্য মূলক, পরিকল্পিত ভাবে বানোয়াট অভিযোগ তুলে আমার গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের মাঠছাড়া করার অপকৌশল বলে আমি মনে করি।
এ ঘটনায় সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই বাছাই করে অপকৌশল ও ষড়যন্ত্র প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।
নির্বাচনী চিপ এজেন্ট আসাদুজ্জামান বাবলু আরও বলেন, জামায়াতে ইসলামী দলের মনোনীত প্রার্থী নাজমুল হুদা কর্তৃক নির্বাচন প্রভাবিত করতে প্লাস্টিকের ঝুড়ি দিয়ে দাঁড়িপাল্লা টাঙ্গিয়েছে যেটা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।
এছাড়াও আমাদের বিভিন্ন নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে,এই অপকৌশল ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়েছেন।তিনি আরও বলেন মেহেরপুর ২ গাংনী আসনে বিএনপি ব্যাপক ভোটে জয়লাভ করবে।
এসময় উপস্থিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে বলেন,জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষের লােকজন প্রতিনিয়ত বিএনপির প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযােগ করছে। যার প্রেক্ষিতে প্রশাসন আমাদের নেতাকর্মীদের অযথা হয়রানি করছে। তারা বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনের দিনে
বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে জামায়াতে ইসলাম দলেরকর্মীরা বাঁশের লাঠি সোটা মজুদ করছেন।এছাড়াও তারা বিভিন্ন বিএনপি নির্বাচনীয় অফিসের আশে পাশে বোমা রেখে আতঙ্ক সৃষ্টি করছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি নেতা কর্মীরা।
