ঢাকাSaturday , 7 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে  পিস্তল ও গুলি উদ্ধার করেছে গাংনী সেনা ক্যাম্পের সদস্যরা।

Mahamudul Hasan Babu
February 7, 2026 4:50 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে গাংনী সেনা ক্যাম্পের সদস্যরা।

গাংনী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হানের নেতৃত্বে আজ শনিবার ৭ই ফেব্রুয়ারি ভোরে উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের একটি কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল ও ভারতীয় ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানায়, অস্ত্রটি চরগোয়াল গ্রামের মোঃ আতিয়ার রহমানের বাড়ির অদুরে অবস্থিত একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাংনী থানায় জমা দেয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম কুমার দাস বলেন, একটি দেশী পিস্তল ও দুই রাউন্ড ভারতীয় গুলি গাংনী সেনা ক্যাম্পের সদস্যরা গাংনী থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।