ঢাকাSunday , 8 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধনবাড়ীতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 8, 2026 9:33 am
Link Copied!

সৈয়দ সাজন আহমেদ রাজু ধনবাড়ী : টাঙ্গাইলের ধনবাড়ীতে যৌথ বাহিনীর সশস্ত্র টহল, যানবাহন পর্যবেক্ষণ ও জনসচেতনতামূল কার্যক্রম ও নিরাপত্তার বর্তা সকলের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষে যৌথ বাহিনীর মহড়া শুরু হয়েছে। ।
আজ (০৮ ফেব্রæয়ারি) ২০২৬ ইং রবিবার সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সায়েম ইমানের উপস্থিতিতে সেনাবাহিনীর মেজর মারুফ এর নেতৃত্বে ১১০ জন সৈনিক ও বিজিবি সুবেদার নজরুল এর নেতৃত্বে ২০ জন বিজিবি সদস্য এবং ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক এর নেতৃত্বে ৮ জন সদস্য নিয়ে টহল মহড়া শুরু হয়েছে।
স্থানীয় ভোটর গোলাম রব্বানী জানায়, আশাকরি সেনাবাহিনী জনগণের আস্থা রক্ষা করবে। সুরুজ্জামান, জয়নাল আবেদীন, বিজয় হাসান রনি, সোহেল কামরুল হাসান টহল বিষয়ে সন্তোষ প্রকাশ করে জানায় এই টহল চলমান থাকলে আমরা নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারব।
টাঙ্গাইল-১ আসনের দায়িত্বে থাকা মেজর রিফাত জানান, আমরা বিজিবি, পুলিশ, র‌্যাব ও সিভিল প্রশাসনের সহযোগিতায় ভোটারা যাতে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রদান করতে পারে এবং নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষে আমাদের টহল কার্যক্রম অব্যহত থাকবে।