ঢাকাSunday , 8 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে যারা স্বাধীনতায় বিশ্বাস করেনা তাদের কাছে দেশ নিরাপদ নয়- মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

Mahamudul Hasan Babu
February 8, 2026 2:37 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা তাদের কাছে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  রবিবার সন্ধায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের দেবদারুতলার মাঠে ধানের শীষের জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, একটি দল এই নির্বাচনে সমস্যা তৈরি করছে। এই দলটি বিশ্বাসযোগ্য নয়। একাত্তরে এই দলটি আমাদের স্বাধীনতায় বিরোধীতা করেছিল। তারা এ দেশের মানুষের কল্যাণ চায় না বলেই বাংলাদেশের স্বাধীনতায় বিরোধীতা করেছে। পত্রিকায় দেখলাম হেফাজতের আমির বলেছে জামায়াত ইসলামকে ভোট দেয়া জায়েজ নয়।  চরমোনাই পীর সাহেব তাদের থেকে বেরিয়ে বললেন এর চেয়ে মিথ্যাবাদী দল আর নেই। আমাদের বলতে হয় না তাদের সাথে যারা ছিলো তারাই বলছে দলটি কেমন।
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে তারা জানে এই দলটির রগতকাটা অভ্যাস আছে।  আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে তারা হত্যার পর হত্যা করে গেছে। আমাদেরকে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কোনমতেই আমরা এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না।  বিএনপিই পারে একমাত্র স্থিতিশীল অর্থনীতি বিনির্মাণ করতে এবং দেশে সামনের দিকে এগিয়ে নিতে।  জামায়াত ইসলামের সেই ভূমিকা কোনদিনই ছিলো না।  ভবিষ্যতে তারা সেটি করতেও পারবে না।  তাই তিনি কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
পরে তিনি ধানের শীষ পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী দলটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের হাতে তুলে দেন। পরে তিনি একই আসনের বোদা উপজেলায় ধানের শীষের জনসভায় যোগ দেন।